কে এম আবু হুরায়রা »
বাংলাদেশ করোনার প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। এর আগে অল্প-বিস্তার মানুষ মারা গেলেও আজ এক দিনেই করোনা আক্রান্ত ৩৫ জন মানুষ। সর্বমোট আক্রান্তর সংখ্যা ছুঁয়েছে তিন অঙ্কে। দেশের অলিখিত লক ডাউন চলছে। এতে বিপাকে পরেছে দিন আনে দিন খায় মানুষরা। সামাজিক দূরত্ব মানতে গিয়ে খাদ্য সংকটে পরছেন মধ্যবিত্তরা৷
গরীব অসহায়দের পাশে সরকার এবং মানুষরা থাকলেও মধ্যবিত্তদের পাশে দাঁড়ানোর কেউই নেই। কেউ তাদের নিয়ে ভাবেনই না। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের ভাবনাতে এই মধ্যবিত্ত শ্রেনীই। এ বিষয়ে এনামুল হক বিজয় বলেন, ‘এদেশে ধনীদের সংখ্যা খুব একটা বেশি নয়। তারা চলতে পারবে। আবার দরিদ্রদের পাশে দাঁড়ানোর মানুষ আছে৷ সরকার থেকে শুরু করে বিভিন্ন মানুষ তাদের দিচ্ছে। তবে দেশে ৪-৫ কোটির মত মধ্যবিত্ত আছে৷ তাদের কি হবে? তারাতো কারও কাছে হাত পাততে পারবেনা। তাদের পাশে দাঁড়াবে কে? তাদের নিয়ে কেউ ভাবছে বলেতো আমার মনে হয়না।’
শুধু বলেই থেমে থাকেননি এনামুল হক বিজয়। তিনি ও তার স্ত্রী রিকশা নিয়ে রাজধানীর ১০০টি পরিবারের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। তবে তার মতে এটিও কম হয়েছে। আরও কিছু পরিবারকে দেওয়ার আগ্রহ আছে তার। বিজয় বলেন, ‘শেষ প্যাকেটটা যখন দেই মনে হয়েছে আরও অনেকে বাকি। তখন দেখেছি কত মানুষ অপেক্ষায় আছে৷’
