রীম রহিম »
করোনাভাইরাসের কারণে এখন বন্ধ আছে সব রকমের ক্রিকেট। আইসিসি স্থগিত করে দিয়েছে তাদের জুন পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় প্রতিযোগিতা। বিসিবিও পাকিস্তান সফর তো বটেই স্থগিত করেছে মে মাসের আয়ারল্যান্ড সিরিজও। স্থগিত করা হতে পারে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আর নিউজিল্যান্ড সিরিজ।
অবশ্য শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না অন্য দেশের সকল ক্রিকেট বোর্ডও লোকসানের মুখে পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে বিসিবির লোকসান কম অন্যদের তুলনায়।
বাংলাদেশে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সিরিজ স্থগিত হলে খুব বেশি ক্ষতি হবেনা। তবে যদি এশিয়া কাপ আর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় করোনাভাইরাসের কারণে তবেই ক্ষতির মুখে পড়বে বিসিবি।
দেশের ইংরেজি পত্রিকা ডেইলি সানকে দেয়া বিসিবির ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিক এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক বাজার মান্দা, তাই আমরা আশংকা করছি বার্ষিক আয়ের ২০-২৫ শতাংশ আয় কমে যেতে পারে। যেটা হিসেব করলে প্রায় ৪০ কোটি টাকা। বিসিবি আইসিসি থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা পায়।’
তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মত বৈশ্বিক অথবা বহুজাতিক খেলা গুলো থেকে বড় অংকের টাকা পাওয়া যায়। যেটা এই ক্ষতিকে পুষিয়ে দেয়া সম্ভব। মে মাসের আয়ারল্যান্ড সিরিজ বিদেশে হওয়ায় বোর্ডের এখানে কোনো লোকসান হবেনা।
