রীম রহিম »
করোনাভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। ভারতে ইতিমধ্যে ৩৫০০ জনের উপর মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মারা গেছেন ৭০ জন মত। ভারত সরকার সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুলেছেন রিলিফ ফান্ড। এবার এই ফান্ডে ৫০ লাখ টাকার অনুদান দিলেন যুবরাজ সিং।
যুবরাজ গতকাল এক টুইটে বলেন, ‘আমরা যখন একসাথে থাকি তখন আমরা শক্তিশালী। আমি আজ রাতে ৯টা ৯ মিনিটে মোমবাতি জ্বালাবো। আপনারা সাথে আছেন তো? আমি আমার তরফ থেকে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ৫০ লাখ টাকা অনুদান দিচ্ছি। আপনারা যে যেভাবে পারুন এগিয়ে আসুন।’
আর আগে আফ্রিদির প্রশংসা করে যুবরাজ তোপের মুখে পড়েন। এবার তিনি এগিয়ে এসেছেন। এর আগে ভিরাট কোহলি, রোহিত শর্মা, টেন্ডুলকার সব ক্রিকেটার যে আর সামর্থ্য মত অনুদান দিয়ে যাচ্ছে।
