আইপিএলের জন্য মাঠে নামতে প্রস্তুত কামিন্স

সাকিব শাওন »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার কথা ছিল গত মাসের ২৯মার্চ। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রথম দফা পিছিয়ে যায় ১৫ এপ্রিল পর্যন্ত। যদিও বর্তমান পরিবেশ অনুযায়ী মোটামুটি এক প্রকার নিশ্চিত যে এই ১৫ তারিখও মাঠে গড়াচ্ছে না এবারের আইপিএল আসর।

কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এবারের আসরে স্কোয়ার্ডে থাকা অজি পেসার প্যাট কামিন্স আশাবাদী, আইপিএলকে ঘিরে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে কামিন্স বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারই আশাবাদী যে আইপিএল হবে। কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে,যে করোনা ভাইরাস সংক্রমণ যেন ছড়াতে না পারে।’

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভারতে এই মুহুর্তে লকডাউন চলছে। সাথে করে সকল প্রকার খেলাধুলার ইভেন্ট ও স্থগিত রয়েছে। আর এ কারণে খেলোয়াড়রা সকলে বাড়িতে অবসর সময় পার করছেন পরিবারের সাথে। করোনা ভাইরাস মোকাবেলায় ভারত সরকারের পাশাপাশি ক্রিকেটাররা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »