নির্ধারিত সময়েই অনুষ্টিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহাম্মদ সোহেল »

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরিকল্পনায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও করোনা ভাইরাসের প্রভাবে অলিম্পিকসহ বিশ্বের সকল ক্রীড়া প্রতিযোগীতা স্থগিত হচ্ছে। তবু আইসিসি তাদের পূর্বনির্ধারিত সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা করে রেখেছে।

টি-টোয়েন্টি বিশ্বকপের আয়োজক দেশ অস্ট্রেলিয়াতে মহামারী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯)। সে দেশের সরকার আগামী ৬ মাস আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে আইসিসি আশা করছে বিশ্বকাপের জন্য নির্ধারিত সময় ১৮ অক্টোবরের আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং বিশ্বকাপ আয়োজনে কোন বাধা থাকবেনা। আইসিসি দেশটির করোনা পরিস্থিতির উপর নজর রাখছে।

অন্য ক্রীড়া সংস্থার চেয়ে নির্ভার থাকার কারণ হিসেবে দেখছে করোনা মোকাবেলায় সবগুলো দেশের একাত্বতা। এই উদ্ভট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত বিশ্বকাপ আয়োজন করতে পারলে জনমনে মিলবে কিছুটা প্রশান্তি। এমনটাই বিশ্বাষ করছে আইসিসি। তবে এই মুহূর্থে বিশ্বকাপ পেছানো বা স্থগিতের চিন্তা করছেনা আইসিসি বলে জানানো হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »