মোহাম্মদ সোহেল »
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সম্প্রচার সহযোগী স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অনুরোধে বিগত ম্যাচগুলোর সংরক্ষিত ভিডিও ফুটেজ সম্প্রচার করার অনুমতি দানের ইচ্ছা প্রকাশ করেছে। গত বেশ কিছুদিন ধরে কোম্পানীটি অনুরোধ জানিয়ে আসছিল বিসিসিআইকে। এতে গৃহবন্দী হয়ে পড়া সাধারণ ক্রিকেটপ্রেমীদের মিলবে কিছুটা সস্তি।
কোভিড-১৯ বা করোনা ভাইরাস সমগ্র বিশ্বে মহামারী আকার ধারণ করায় সব ধরণের ক্রিকেট স্থগিত রয়েছে। সরাসরি সম্প্রচার বন্ধ থাকায় বিশাল ক্ষতির মুখে পড়েছে সম্প্রচার কোম্পানী স্টার ইন্ডিয়া। আর সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বিসিসিআইয়ের আর্কাইভে সংরক্ষিত ভিডিও ফুটেজ প্রচারের অনুমতি চেয়েছে তারা।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই তাদের বিশাল সংগ্রহের আর্কাইভে স্টার ইন্ডিয়াকে প্রবেশের অনুমতি দিয়েছে যেখানে ভারতের ঐতিহাসিক অনেক ভিডিও রয়েছে। বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্টার ইন্ডিয়া ভিডিওগুলো প্রচার করতে পারবে। আজ (সোমবার) এ ব্যাপারে একটি দাপ্তরিক চিটি পাঠিয়েছে বিসিসিআই।
