রীম রহিম »
করোনাভাইরাস এখন বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি ভারত। ভারতে সংক্রমণ ঠেকাতে দেয়া হয়েছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। এবার কর্মহীন ও দরিদ্র ৫ হাজার পরিবারকে সাহায্য করতে যাচ্ছে হরভজন সিং ও গীতা বাসরা।
হরভজন সিং এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। তিনি তার কাছের বন্ধুর মাধ্যমে তার এলাকা জালান্ধারে অসহায় গরীবদের সহায়তা দান করবেন। তিনি এই ব্যাপারে পাঞ্জাব পুলিশের সাথেও কথা বলেন। হরভজন সিং এক টুইটে এই ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমি ৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিতে প্রস্তুত আজ থেকে।’
হরভজন সিং এর সাথে আছে তার স্ত্রী বলিউড অভিনেত্রী গীতা বাসরা। তিনিও সাথে সাহায্য করছেন। এর আগে ভারতে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে অনেক ক্রিকেটার ও বড় বড় ব্যাক্তিবর্গ অনুদান দিয়েছেন।
