সাকিব শাওন »
২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে শহীদ আফ্রিদিকে সহজে আউট করার সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক ধোনি। আর এতেই মাঠে তাকে গালাগাল করেছিলেন নেহারা। সম্প্রতি এই ভিডিও সবার সামনে আসে। আর এটা নিয়ে নেহরা নিজেই মুখ খুলেছেন।
এতো বছর পরে এসে নেহারা মনে করেন এমন আচরণ করা তার মোটেও ঠিক ছিল না। এটা নিয়ে তিনি খুশি না এখনো। নেহারা বলেন, ‘আফ্রিদি আমাকে আগের বলে ছক্কা মারেন। আর ভারত-পাকিস্তান ম্যাচ একটা বাড়তি চাপতো ছিলোই। আমি সুযোগ তৈরী করার পরও সেটা হাতছাড়া হতে দেখে নিজের মেজাজকে আর ঠিক রাখতে পারিনি। তাই রাগের মাথায় ধোনির সাথে খারাপ আচরণ করে ফেলেছিলাম। তবে ম্যাচের পর ধোনি আমার সাথে স্বাভাবিক ভাবেই আচরণই করছিল। তবে আমি আমার আচরণকে মোটেও সমর্থন করি না।’
১৫ বছর পর এসেও তাই ধোনি কে দেয়া ঐ গালির জন্য অনুতপ্ত বোধ করছেন আশিস নেহারা।
বিশ্বকাপের পর থেকেই দলে দেখা যাচ্ছে না ধোনিকে। কবে নাগাদ দলে ফিরবেন সেটাও ঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে আইপিএলের জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্তকুল। কারণ এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘবিরতির পর আবার ক্রিকেটে ফেরার কথা ছিল তার। কিন্তু করোনা ভাইরাসের জন্য এবারের আইপিএলের আসর স্থগিত হতে চলেছে।
