করোনা মোকাবেলায় আইসোলেশন ওয়ার্ড বানালেন আফ্রিদি!

মারুফ ইসলাম ইফতি »

অভিশপ্ত করোনা ভাইরাসের বিষাক্ত বিষে স্থবির পুরো বিশ্ব।এখন পর্যন্ত সারাবিশ্বে ৬৫ হাজারের বেশি মানুষ প্রান হারিয়েছে আর এই মুহুর্তে আক্রান্ত সংখ্যাও প্রায় ১২ লক্ষ ১৬ হাজার।মহামারি করোনাভাইরাস এর বিষাক্ত ছোবল হতে মানুষদের রক্ষা করতে মুক্ত হস্তে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন অনেক ক্রীড়াবিদ।পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি মানবতার সেবায় সবসময় সামনের সারিতে অবস্থান করেন।করোনাভাইরাস প্রতিরোধে এবার ব্যতিক্রম নন তিনি।এর আগে গরিব দুস্থদের খাদ্যসামগ্রী দিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলেন এই ক্রীড়াবিদ।এবার আফ্রিদি নজর দিয়েছেন চিকিৎসার ক্ষেত্রেও।করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে এবার আইসোলেশন ওয়ার্ড বানিয়েছেন এই ক্রিকেটার।

বিশ্বের অনান্য দেশের মতো পাকিস্তানেও করোনার প্রভাব দেখা দিয়েছে খুব বাজেভাবে।এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৮৯৭ জন মানুষ আর এই প্রাণঘাতী রোগে প্রান হারিয়েছে ৪৫ জন।
পাকিস্তানে করোনাভাইরাসের আগমনের পর থেকে সাধারন মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদি।শুরুতে খাদ্যসামগ্রী দান করার পর এবার আইসোলেশন ওয়ার্ড দিয়ে চিকিৎসার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন এই ক্রিকেটার।

এই মুহুর্তে দেশটির আফগান সীমান্তবর্তী এলাকা খায়বার  পাখতুনখোয়ার টাঙ্গী বান্দা গ্রামে অবস্থান করছেন আফ্রিদি।রাজধানী ইসলামাবাদের পর সবচেয়ে বেশি সংক্রামণ হয়েছে ওই অঞ্চলে।আর তাই এখানকার চিকিৎসা সেবা নিশ্চিত করে অন্য দুর্গম অঞ্চল গুলোতে সাহায্য করার পরিকল্পনা আফ্রিদির।

সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন: আমার নিজের চ্যারিটেবল হাসপাতালের সাহায্যে এখন পর্যন্ত প্রায় ২০ টি গ্রামের ১ লাখ ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।আমাদের হাসপাতালে ওপিডি,ইমারজেন্সি ও অনান্য সুবিধা আছে রোগীদের জন্য।ইতিমধ্যে আইসোলেশন ওয়ার্ডও বানিয়েছি, সেখানে করোনা রোগীদের রাখা হবে এবং চিকিৎসা দেওয়া হবে।

আফ্রিদি আরো যোগ করেন: এমন ভয়াবহ পরিস্থিতিতে আমি ঘরে বসে থাকতে পারিনি।সবাই যদি ঘরে থাকে তাহলে অসহায় মানুষ গুলোর কি হবে?আমরা খাদ্য ও চিকিৎসা সেবার এই প্রক্রিয়া চলমান রাখবো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »