হোম কোয়ারান্টাইনে যা করেছেন ক্রিকেটাররা!

কে এম আবু হুরায়রা »

করোনার কারণে স্থবির পুরো ক্রীড়া জগৎ। সময় যেন থমকে দাড়িয়েছে। চারিদিকে নিস্তব্ধতা, কোথাও নেই চার-ছক্কার জাগরণ। নেই গোল বলে গলা ফাটানো। তবে তাই বলে থেমে নেই স্পোর্টস ম্যানরা। ঘরে বসেই কসরত করছেন ক্রিকেটাররা। কেউ দৌড়াচ্ছেন ট্রেড মিলে আবার কেউ নিজের গাড়ি পার্কিংয়ের স্পেসেই সেরে নিচ্ছেন ওয়ার্ম-আপ। আবার কেউ প্রিয়তমার জন্য রান্না করছেন ঘরে বসে৷ আর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবা দিচ্ছেন ঘরে থাকার বার্তা।

জাতীয় দলের সবথেকে পরিশ্রমী এবং অধ্যবসয়ী৷ ক্রিকেটার মুশফিকুর রহিম। ঘরে বসেও তিনি সেই ধারাটি ধরে রেখেছেন৷ ঘরে বসেও সেই পরিশ্রমী মুশফিকেরই দেখা মেলে। ঘরে বসেই ট্রেড মিলে দৌঁড়ানোর ভিডিও আপলোড করে গতকাল ফেসবুকে লেখেন, ‘সময় কোন ব্যাপার নয়। সন্ধ্যার দৌড়ানো শেষ। আলহামদুলিল্লাহ। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

মুশফিকুর রহিমের মত তার ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদও কসরত সেরে নিচ্ছেন ট্রেড মিলেই। ঘরে বসে পরিবারকে সময় দেওয়ার সাথে সাথে ভবিষ্যৎের জন্য নিজেকে প্রস্তুত রাখাই এখন ক্রিকেটারদের বড় চ্যালেঞ্জ। তাই ঘরে বসেই ঘাম ঝাড়াচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তাসকিন আহমেদ ঘাম ঝাড়াচ্ছেন আরও বেশি। ইনডোরে ট্রেড মিল নয়, গাড়ির পার্কিংয়ে দৌড়াচ্ছেন এই স্পিড স্টার। উঁচু খাড়া যায়গায় দৌড়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন দীর্ঘদেহী এই পেসার। এছাড়াও সিড়ি উপরে ও নিচে লাফিয়েও নিজেকে ফিট রাখছেন তাসকিন আহমেদ৷

তবে সব কিছুর মাঝে ব্যাতিক্রম সৌম্য সরকার। কসরতের সাথে পরিবারকে সময় দিচ্ছেন পুরোদমে৷ সাধারনত বিয়ের পর স্ত্রীর পাশে থাকার ভাগ্য খুব কম ক্রিকেটারেরই হয়। তবে সেই সুযোগ পেয়ে সেটিকে লুফে নিচ্ছেন সৌম্য সরকার। ঘরে বসে নিজ হাতে রান্না করে স্ত্রীকে খাওয়াচ্ছেন ডাকাবুকো এই ব্যাটসম্যান। গতকাল এক ভিডিও বার্তায় দেখা যায় স্ত্রীর জন্য ডিম পরোটার সাথে চিকেন বানাচ্ছেন। এবং দুজনে মিলে খাচ্ছেন। হোম কোয়ারান্টাইনের এই সময়ে এর থেকে ভালো আর কি হতে পারে!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »