সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আপাতত স্থগিত রয়েছে দেশের সকল প্রকার ক্রিকেট ম্যাচ। মাঠে খেলাধুলা না থাকায় এক প্রকার শুয়ে বসেই দিনযাপন করতে হচ্ছে সকল ক্রিকেটারদের। এতে করে খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকবে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। সে কারণে ইতোমধ্যেই খেলোয়াড়দের জন্য ‘ডায়েট চার্ট’ প্রস্তুত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দৈনিক সমকালকে দেয়া এক বিবৃতিতে দেবাশীষ চৌধুরী জানান, রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য এবং স্বাস্থ্য সঠিক ভাবে রাখার জন্য ক্রিকেটারদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ভিটামিন সি জাতীয় ফল বেশি খেতে বলেছেন দেবাশীষ চৌধুরী। যেমন লেবু, মালটা, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, পেঁপে, আনারস ও মৌসুমি ফল, গাজর,ফলের সালাদ, কফি, ইত্যাদি।
![]()
সেই সাথে সকল ক্রিকেটারদের পর্যাপ্ত ঘুমাতে বলছেন বিসিবির এই বিসিবি চিকিৎসক। তিনি আরো বলেন, দিনে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য। সাথে সবাইকে বাসায় থাকার ও পরামর্শ দেন।
