ক্রিকেটের যে ৫ টি বড় লজ্জার রেকর্ড!

রীম রহিম »

ক্রিকেটকে পরিসংখ্যানের খেলা বলা হয়। ক্রিকেটে হাজার হাজার পরিসংখ্যান। প্রতিটি ম্যাচে একটি না একটি রেকর্ড হয়েই যায়। চলুন আজ দেখে নেয়া যাক ক্রিকেটের ৫ লজ্জার রেকর্ড।

*টেষ্টে সবচেয়ে বেশি বোল্ড হওয়া ব্যাটসম্যানঃ

রাহুল দ্রাবিড় কে বলা হয় ভারতের দেয়াল। বোলারদের কঠিন পরিশ্রম করতে হয় দ্রাবিডের উইকেট নেয়ার জন্য। কিন্তু রাহুল দ্রাবিড়ই টেষ্ট ক্রিকেটে সব চেয়ে বেশি বোল্ড আউট হয়েছেন। তিনি ৫৪ বার বোল্ড আউট হন। এখন অব্দি এটাই সর্বোচ্চ।

*টেষ্টে এক ওভারে সব চেয়ে বেশি রান দেয়াঃ

এই লজ্জার রেকর্ডটির মালিক ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন। তিনি টেষ্টে এক ওভারে ২৮ রান দেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এটাই টেষ্ট ইতিহাসের সব চেয়ে খরুচে ওভার।

*এক উইকেটও না পেয়ে সব চেয়ে বেশি রান দেয়াঃ

এই রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহিরের। তিনি ৩৭ ওভার বল করে ২৬৭ রান দেন কোনো উইকেট না নিয়ে। কোনো উইকেট না নিয়ে এটাই সব চেয়ে খরুচে বোলিং ফিগার।

* ক্রিকেটের সব চেয়ে দীর্ঘ ওভারঃ

একটি ওভার হয় ৬ বলে। কিন্তু পাকিস্তানের মোহাম্মদ সামি একটি ওভার করেন যেখানে তার বল করতে হয় ১৭ টি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ম্যাচে সামি এক ওভারে ৭টি নো বল আর ৪টি ওয়াইড দেন। এটিই ক্রিকেটের সব চেয়ে লম্বা ওভার।

*ওয়ানডেতে সব চেয়ে বেশি ডাক মারা ব্যাটসম্যানঃ

এই রেকর্ডটি বেশ লজ্জার। আর এটির মালিক শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার সনাৎ জয়সুরিয়া। তিনি ওয়ানডেতে ১০ হাজারের উপর রান করেন। আর সব চেয়ে বেশি ৩৪ বার শূন্য রানে আউট হয়ে যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »