নিউজ ডেস্ক »
করোনা আতঙ্কে পুরো বিশ্ব আছে থমকে। বিশ্বের অন্যান্য দেশ গুলোর মতো এই মুহুর্তে করোনা আতঙ্কে আছে বাংলাদেশও। পুরো বাংলাদেশ এখন অঘোষিত লক ডাউন। এর ফলে বেশ বিপাকে পড়েছে সুবিধাবঞ্চিত ও দিনমজুর মানুষেরা। দেশের এই অবস্থায় দিনমজুরেরা পড়েছেন সবচেয়ে বড় কষ্টে। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোকে এখন অনাহারে দিনযাপন করতে হচ্ছে। তাইতো মানবিক তাগিদে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন বিত্তবানেরা।

বলা হয়ে থাকে মানুষের জীবনে ক্ষুধা আর কষ্ট খুব কাছাকাছি। এই কথাকে ব্রত ধরে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি মাদারীপুর – ঢাকা ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের আজীবন সদস্যদের অর্থায়ণে কষ্টে থাকা লজ্জা পাওয়া মানুষগুলোকে ১৫ দিনের বাজার পৌঁছে দিচ্ছে মাদারীপুর-ঢাকা ক্রিকেট কল্যাণ সমিতি ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিক তাও কোন প্রকার নাম ও ছবি প্রকাশ ছাড়াই।
আর এই মহৎ কাজে এগিয়ে এসেছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক মোঃ।আমিরুজ্জামান আমীর বাবু। এ কাজে তাকে সহযোগিতা করছেন কোয়াম, মাদারীপুর ঢাকা ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সম্মানিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
