ছোট পরিসরে হলেও আইপিএল হবে এমনটাই আশা পিটারসেনের

সাকিব শাওন »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের আসর শুরু হওয়ার কথা ছিল গত মাসের ২৯ মার্চ। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রথম দফা পিঁছিয়ে যায় ১৫ এপ্রিল পর্যন্ত। যদিও বর্তমান পরিবেশ অনুযায়ী মোটামুটি এক প্রকার নিশ্চিত যে এই ১৫ তারিখও মাঠে গড়াচ্ছে না এবারের আইপিএল আসর।

সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন এখনো মনে করছেন এবারের আইপিএল আসর হবে। ছোটো পরিসরে হলেও আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। প্রয়োজনে টুর্নামেন্টে কোনো দর্শক রাখার দরকার নেই। খেলোয়াড়দের নিয়েই এবারের আসর আয়োজনের কথা বলেছেন এই সাবেক তারকা ব্যাটসম্যান।

করোনা ভাইরাসের কারণে আপাতত ভারতসহ বিশ্বের সব দেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। আর এই সুযোগে সব দেশের খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। সব দেশের খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই কাজ করে যাচ্ছেন সাথে ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম ও করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন তাঁরা,সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক নির্দেশনার পরামর্শ ভিডিও’র মাধ্যমে জানাচ্ছেন অনেক খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »