অবসরে চলে গেলেন আজি স্পিনার ও’কিফ!

রীম রহিম »

প্রথম শ্রেণির টেষ্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বামহাতি স্পিনার স্টিভ ও’কিফ। মূলত নিউ সাউথ ওয়েলসের নতুন মৌসুমের চুক্তিতে থাকতে না পেরে এই সিদ্ধান্ত নেন এই স্পিনার।

আগামী মৌসুমের চুক্তিতে ও’কিফকে রাখা হবেনা বলে জানান নিউ সাউথ ওয়েলস কতৃপক্ষ। এর পরই ও’কিফ সিদ্ধান্ত নেন লাল বল থেকে অবসর নেয়ার৷

তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘যখন শুনি আমি নতুন চুক্তিতে নেয় তখন আমি খুব হতাশ হই। কিন্তু আমি এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আর এই কারণেই আমি লাল বল থেকে অবসর নিচ্ছি।’

‘আমার জন্য এটা অনেক বড় ব্যাপার যে আন্তর্জাতিক পর্যায়ে আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছি এবং আমি অনেক কিংবদন্তিদের সাথে খেলতে পেরেছি। আমি আর খেলতে পারবোনা বলে খারাপ লাগছে’ – যোগ করেন তিনি।

সম্প্রতি শেষ হওয়া শেফিল শিল্ডে এই স্পিনার ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ৫ ম্যাচে ২২ গড়ে ১৬ ওইকেট নিয়ে তার দলকে ট্রফি জেতান।

১৫ বছর ধরে ক্রিকেট খেলছেন ও’কিফ। তবে এখনো বিগ ব্যাশ চালিয়ে যাবেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯ টেষ্টে ওইকেট নেন ৩৫ টি।প্রথম শ্রেণিতে ওইকেট আছে ৩০০র উপর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »