স্বাস্থ্য কর্মীদের জন্য তালি দিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেটাররাও

কে এম আবু হুরায়রা »

করোনার কারনে বিশ্ববাসী এখন আতঙ্কগ্রস্থ। দিন দিন হু হু করে বাড়ছে লাশের সংখ্যা। তবে এতে মানুষের ঢাল হয়ে দাড়িয়ে আছে স্বাস্থ্য কর্মীরা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারাই দিন-রাত শুশ্রূষা করে যাচ্ছেন রোগীদের। করোনা আতঙ্কে যেখানে মা ছেলের কাছে আসেনা সেখানে তারা দিচ্ছে সর্বোচ্চ সেবা। নিজেদের পরিজনদের কথা না ভেবেই তারা নিষ্কলুষ পরিশ্রম করে যাচ্ছেন জীবনের তোয়াক্কা না করেই।
সেজন্যই ডাক্তারদের উৎসাহ দিতে ভারত সরকার নিয়েছেন অভিনব উদ্যোগ। আজ (৫’ই এপ্রিল) রাত ৯’টা ৯ মিনিটে সারা দেশযোগে তালি দিয়ে সম্মান জানানো হবে সকল স্বাস্থ্য কর্মীদের। তাদের জানানো হবে দেশবাসী তাদের পাশেই আছে। এই যোগে সবার সাথে মিলিত ভাবে উদযাপন করবেন ভারতীয় ক্রিকেটাররাও৷ নিজেদের ভিতরে তৈরি হচ্ছেন তারাও৷ তালির মহড়ায় যোগ দিবেন তারাও৷ দিতে বলছেন দেশবাসীদেরও।
নিজের টুইটার একাউন্টে ভারতের অধিনায়ক ভিরাট কোহলি লেখেন, ‘একটি স্টেডিয়ামের শক্তি সেখানের ভক্তরা। একটি দেশের চেতনা তার জনগন। আর রাত ৯’টা ৯ মিনিটে জন্য আসুন আমরা বিশ্বকে দেখাতে পারি, আমরা এক হিসাবে দাঁড়িয়ে আছি। আসুন, আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদের দেখাই আমরা তাদের পেছনে দাড়ানো।
তালির মহড়ায় যোগ হবেন রোহিত শর্মাও। নিজের টুইটারে তিনি লেখেন, ‘টিম ইন্ডিয়া, আমরা এই প্রেসক্রিপশনটি ভুল করতে পারি না। আমাদের জীবন এই টেস্ট ম্যাচ জয়ের (করোনা মোকাবেলা) উপর নির্ভর করে। আপনার সংহতি দেখান, আমাদের সাথে আজ 5 ই এপ্রিল রাত 9’টা 9 মিনিটের জন্য “দ্য গ্রেট টিম ইন্ডিয়া হডল” এ যোগ দিন। লাইট টু ফাইট। আপনি আছেন? আমার সাথে?’            
এছাড়াও ভারতীয় ইয়ং স্টার লোকেশ রাহুল নিজের টুইটারে বলেন, ‘দাড়াও ! আলো জ্বলে! আমাদের আপনার গর্জন দেখান। এক বিলিয়ন হৃদয়ে চেতনা জ্বালান এবং এই ভাইরাসটিকে কোনও বাধা ছাড়াই আমাদের পিচ থেকে ফেলে দিন! স্পটলাইট আপনার উপর, একসাথে থাকুন। আমরা জিততে পারি!’ এছাড়াও অনেক ভারতীয় ক্রিকেটার এই উদযাপনের অংশ হতে দেশবাসীকে আহ্বান করেছেন।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »