মোহাম্মদ সোহেল »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলার টাইগারদের। বিশেষ করে পেস বোলারদের নিয়ে বেশি কাজ করতে হয় তার। কারণটা সবারই জানা। পেস বোলাররা তাদের বোলিংযের বৈশিষ্টগত কারণে হয়ে থাকে বেশি ইনজুরি প্রবণ।
একবার ইনজুরিতে আক্রান্ত হলে একজন পেসার আর কখনোই শতভাগ ফিট হয়ে তার আগের অবস্থানে ফিরে যেতে পারে না। এই ইনজুরির প্রভাব পড়ে সম্পুর্ণ ক্যারিয়ারে। বিশ্বের অনেক পেসার ইনজুরিতে পড়ে ছেড়ে দিয়েছেন খেলা। আবার শোয়েব আক্তার, ডেল স্টেইন, প্যাট কামিন্সের মত তারকারা ইনজুরি বিরুদ্ধে লড়াই করেই নিজেদের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। এই তালিকার অন্যতম উদাহরণ মাশরাফির ক্যারিয়ার আরো সমৃদ্ধ থাকত যদি না বারবার ইনজুরিতে জর্জরিত হতেন।
দেবাশিষ চৌধুরী বলেন- ‘ ইনজুরি শতভাগ ফিট হওয়ার ক্ষেত্রে কম বয়সীরা কিছুটা এগিয়ে থাকে, যেমন করে একটি শিশুর দ্রুত আরোগ্য লাভের ক্ষমতা থাকে। তবে পূর্ণবয়স্ক একজন পেসার তা পারেনা। ইনজুরি ম্যানেজমেন্টের মাধ্যমে পেসাররা মাঠে ফিরতে পারে। এভাবেই খেলে যেতে হয় যতদিন সম্ভব’
