করোনা মোকাবেলায় এবার এ্যাম্বুলেন্স দিলেন মাশরাফি

সাকিব শাওন »

শুধুমাত্র যখন ক্রিকেটার পরিচয় ছিল মাশরাফি বিন মুর্তজার তখনো নিজ উদ্যেগে অনেকবারই নিজ এলাকা নড়াইলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি নড়াইল-২ আসনে সংসদ সদস্য, সেই হিসেবে এখন তাঁর দায়িত্বের ভারও বেশি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি এবার নিজের সবটুকু মানুষের সেবায় প্রতিনিয়ত উজাড়
করে দিচ্ছেন। নিজ উদ্যোগে করোনা ভাইরাস রোগীদের কথা চিন্তা করে তাদের জন্য মাশরাফি চালু করছেন অ্যাম্বুলেন্স সেবা।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে মাশরাফির গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন অনেক সেবামূলক কাজ অব্যাহত রয়েছে। এরই পরিপেক্ষিতে এবার নড়াইলবাসী পাচ্ছে অ্যাম্বুলেন্সের সেবা। সরকারি হাসপাতালের পাশাপাশি করোনা ভাইরাসের সুচিকিৎসা নিশ্চিত করতেই মাশরাফির এই মহতি উদ্যোগ।

করোনা ভাইরাস মোকাবেলার জন্য এর আগে তিনি ৫০০ টি পিপিই প্রদান করেছেন এবং নিজ শহর নড়াইলে ১২০০ অসহায় পরিবারের খাবার প্রদান করেছেন। বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশসহ বিশ্বের সব দেশের খেলাধুলার ইভেন্ট বন্ধ রয়েছে। সে কারণে খেলোয়াড়রা সবাই পরিবারের সাথে সময় উপভোগ করছেন অপেক্ষায় রয়েছেন সব কিছু স্বাভাবিক হওয়ার জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »