রীম রহিম »
করোনাভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন স্থবির। অনেক দেশই এখন লকডাউন। হচ্ছেনা কোনো রকম ক্রীড়া প্রতিযোগিতা। স্থগিত আছে ক্রিকেটের সকল কিছু। খেলোয়াড়েরা সবাই আছেন হোম কোয়ারান্টাইনে। এবার এই হোম কোয়ারান্টাইনে থেকে এক নতুন চ্যালেঞ্জ করছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। আর চ্যালেঞ্জটি হল ‘হোম গার্ডেন চ্যালেঞ্জ।’
শুরুটা হয় শ্রীলঙ্কার রাজনীতিবিদ নামাল রাজাপাকশেকে দিয়ে। তিনি এটি নিজে করে পরে চ্যালেঞ্জ করেন শ্রীলঙ্কার টেষ্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারাত্নেকে।

কারুনারাত্নে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পরে মনোনীত করেন দিনেশ চান্দিমাল আর মাহেলা জয়াবর্ধনেদের। চান্দিমাল সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে আবার মনোনীত করেন কুমার সাঙ্গাকারা, থিসারা পেরেরা ও ধামিকা প্রাসাদদের।
তিসারা পেরেরা সে চ্যালেঞ্জ গ্রহন করে আবার মনোনীত করেন দিলশান, জীবন মেন্ডিস, থারাঙ্গা, ম্যাথিউজ দের। তারা সবাই এটি গ্রহণ করেন। এইভাবেই চ্যালেঞ্জটি এগিয়ে যেতে থাকে।

তাদের সবার শেষে একটা লেখা ছিল, ‘আজ যা গাছ লাগাচ্ছেন, তার ফল পাবেন পরবর্তীতে। তাদের দেশের মানুষদের গাছ লাগাতে উৎসাহ দিতেই মূলত এই চ্যালেঞ্জটি করা।’
