মোহাম্মদ সোহেল »
করোনা আতঙ্কের সময়টাতে নিজেদের চাঙ্গা রাখতে এবং অলস সময়টা কাটাতে আপন কর্ম থেকে বঞ্চিত সবাই নিজের শখের কাজ গুলো করার চেষ্টা করছেন ঘরে বসে। ক্রিকেটাররা ও বসে নেই। নিজেদের ফিটনেসের খেয়াল রাখার পাশাপাশি নানারকম কাজ করছেন। তবে লিটন দাসের সময়টা কাটছে একটু ভিন্নভাবে।
বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান আপোষহীন ফিটনেস রক্ষার কাজের পাশাপাশি এই অলস সময়টাতে সাদা কাগজে ফুটিয়ে তুলছেন রং তুলির আঁচড় যেমনটি তিনি ব্যাট হাতে করে থাকেন মাঠে। প্রথমবারের মত চিত্রকর্ম ফুটিয়ে তুলেছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সহায়তায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করে লিটন দম্পত্তি। কিছুদিন আগে লিটনের স্ত্রী সঞ্চিতা লিটন দাসের একটি প্রকাশ করেন। ঐ ভিডিওতে দেখা যায় লিটন নিজের মোবাইলে রান্নার ভিডিও দেখছেন। হয়ত আরো কিছুদিন পর লিটনের রান্না করার মজাদার অভিজ্ঞতাও আমরা উপভোগ করতে পারব।
