সাকিব শাওন »
বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে আছে সকল মানুষ। সারা বছর মাঠ দাঁপিয়ে বেড়ানো ক্রিকেটাররাও এর বাহিরে নয় তারাও নিজ বাসায় অবস্থান করছেন। ক্রিকেটের পাশাপাশি সকল পেশার মানুষই এখন একই অবস্থায় দিনযাপন করছেন।
এমন সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় কোচ টম মুডি। নিজের চোখে সেরা দুই ওপেনার বেছে নিয়েছেন। টুইটারে মুডির কাছে এক ভক্ত জানতে চেয়েছেন তাঁর চোখে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা দুই ওপেনার কারা?
এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে টম মুডি বলেন, ‘যদিও বর্তমান সময়ে দুই জনকে বাছাই করা খুবই কঠিন। তবে আমি ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মাকে বেছে নিবো।’
মুডির অধীনে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে দীর্ঘ সময় ধরে খেলছেন ওয়ার্নার। আইপিএলের সুবাদে রোহিতকেও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে টম মুডির। তাই তাঁর চোখে টপ দুই ওপেনার বেছে নিতে খুব বেশি কষ্ট হয়নি।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশেই খেলাধুলার সকল ইভেন্ট স্থগিত রয়েছে। এরফলে সকল ক্রিকেটার বাসায় পরিবারের সাথে অবসর সময় পার করছেন। আর অবসর সময়ে তারা তাদের শরীরের ফিটনেস নিয়েও মনোযোগী,বাসাতেই তারা ব্যায়াম করে যাচ্ছেন।
