দেশের সব ধরনের খেলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

রীম রহিম »

করোনাভাইরাস পুরো বিশ্বের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। একের পর এক তারিখ দিলেও এখনো ঠিক করা বলা যাচ্ছেনা কবে নাগাদ সব ঠিক ঠাক হবে। এইদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে ক্রমশ।

আপাতত এই পরিস্থিতির কারণে দেশের সব খেলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। আজ (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাপারে নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞপ্তিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই সবার সতর্কতা অবলম্বন করতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে।’

‘জনসমাগম এড়িয়ে চলতে হবে সবাইকে। প্রায় সব খেলাতেই জনসমাগম হয় তাই আমরা সব ধরনের খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল রাখছি’ – যোগ করেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »