রীম রহিম »
করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে বেশ আগেই। এটি এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের কারণে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অনেক খেটে খাওয়া মানুষ। বিশ্বের সব দেশেই একি অবস্থা। তাই এই বিপদের সময় যে যেভাবে পারছে এগিয়ে আসছে।
এবার সাহায্য এগিয়ে আসছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম আর ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফ।
তারা তাদের স্মৃতিস্মারক নিলামে তুলবেন। আর নিলাম থেকে পাওয়া অর্থ গুলো সম্পূর্ণ চলে যাবে ‘সেন্টার ফর ডিজাস্টার ফিলানথ্রপি’র কাছে যারা তৈরি করেছে কোভিড-১৯ সহায়তা ফান্ড।
পাকিস্তানের ওয়াসিম আকরাম নিলামে তুলবেন তার সংরক্ষিত একটি ব্যাট আর আর একটি বল। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যারেন গফ তুলবেন তার স্বাক্ষরিত একটি বল।
উল্লেখ্য এর আগে নিজের ব্যবহৃত ফাইনালের জার্সি নিলামের তুলেন ইংলিশ খেলোয়াড় জস বাটলার। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফারাজ তুলেন তার ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ব্যাট।
