সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে থেমে গেছে পুরো পৃথিবী, ক্রিকেটারদেরও খেলা নেই মাঠে তাই সময় কাটাচ্ছে বাসাতেই গৃহবন্দি অবস্থায় পরিবারের সাথে। এর আগে সকল দেশে করোনা ভাইরাসের জন্য সকলে নিরাপদে অবস্থান করছিলেন তবে এবার করোনা ভাইরাসের থাবা পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের বিয়েঙ্গনে। তাই কয়েকজন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারকে পেছাতে হচ্ছে তাদের বিয়ের তারিখও। যাদের মধ্যে রয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, জ্যাকসন বার্ড, মিচেল সোয়েপসনের নাম রয়েছে।
এপ্রিল বা তার আশেপাশের সময়কে বিয়ে করার জন্য উপযুক্ত সময় মনে করেন অস্ট্রেলিয়ার মানুষজন। আর সে মোতাবেক মনে রেখেই এ সময়ে নিজেদের বিয়ের তারিখ নির্ধারণ করেছিলেন এই ক্রিকেটাররা। পুরুষ দলের পাশাপাশি নারী দলের লেগ স্পিনার জেসন জোনাসেন ও রয়েছেন এ বিয়ের তালিকায়। অন্যদিকে আরো রয়েছেন জ্যাকসন বার্ড, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, ডি’অর্চি শর্ট, ক্যাটলিন ফ্রাইট এবং অ্যালিসার ম্যাকডার্মট।
মোটকথা অস্ট্রেলিয়া ক্রিকেটে যেনো বিয়ের সিরিয়াল পড়েছে। সবাই অপেক্ষায় আছেন পৃথিবীজুড়ে এ ভাইরাস কবে শেষ হবে সেটার। এছাড়া করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়া জুড়ে সকল প্রকার খেলাধুলার ইভেন্ট বন্ধ রয়েছে। সবাই পরিবারের সাথে এ সুযোগে সময় কাটাচ্ছেন। অনেক খেলোয়াড়কেই দেখা গেছে ঘরের ভিতরেই ফিটনেস ঠিক রাখার জন্য ব্যায়াম করে যাচ্ছেন।
