অসহায় গরিবদের পাশে নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন

সাকিব শাওন »

 করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের মানুষ ঘরে অবস্থান করছে। এতে করে কঠিন অবস্থার মধ্যে দিন পার করছেন সকল অসহায় গরিব মানুষেরা। বাইরে কাজ নেই আর কাজের অভাবে ঘরে দেখা দিয়েছে খাদ্য সমস্যা।

এমন অবস্থায় এসব অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসছেন সব বিত্তবানেরা। ক্রিকেট অঙ্গনের অনেকেই ইতোমধ্যে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এবার তারই ধারাবাহিকতায় এগিয়ে আসলেন বাংলাদেশ প্রমীলা দলের অধিনায়ক সালমা খাতুন। নারী ক্রিকেটের আজকের অবস্থার পিছনে তার অবদান অনেক। সালমার নিজ এলাকা খুলনায় গতকাল ৬০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় সবাইকে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দেন। এ ভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে বাড়িতে থাকার কথা বলেন এবং বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার করার পরামর্শ দেন।

এর আগে করোনা ভাইরাস মোকাবেলায় নারী দলের পেসার জাহানারা আলমও এগিয়ে আসেন। এরপরপরই গতকাল নারী দলের অধিনায়ক সালমা খাতুন নিজ শহর খুলনায় সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় ৬০টি পরিবারের মাঝে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »