রীম রহিম »
জাভেদ মিয়াঁদাদ এক সময় পাকিস্তানের অধিনায়ক ছিলেন। খেলোয়াড় হিসেবে জিতেছেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ। এবার তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষেপেছেন ফিক্সারদের জাতীয় দলে আবারো সুযোগ দেয়ার কারণে।
তিনি তার ইউটিউবের এক ভিডিওতে এসব কথা বলেন। তিনি চান দেশের নাম নষ্টকারীদের ফাঁসিতে ঝুলানো হোক। তিনি বলেন, ‘যারা স্পট ফিক্সিং করে বা এতে যারা জড়িত তাদের সর্বচ্চ শাস্তি হওয়া উচিত। এসব ব্যাপার গুলো আমাদের ইসলামের বিপক্ষে যায়। আর যারা তাদের আবার ফিরিয়ে এনেছে তাদের লজ্জা হওয়া উচিত।’
তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান বোর্ড তাদের ক্ষমা করে সঠিক কাজটি করছেনা। স্পট ফিক্সারদের ফাঁসিতে ঝুলানো উচিত কারণ এটা মানুষ খুন করার সমান। আর মানুষ খুন করলে ফাঁসিই তাদের একমাত্র শাস্তি।’
মিয়াঁদাদ আরো বলেন এসব কাজ নৈতিকতার অবক্ষয়। এসব মেনে নেয়া যায়না। ‘আমি এটি আত্মার দিক থেকে বিশ্লেষণ করবো। যে খেলোয়াড় গুলো এই স্পষ্ট ফিক্সিং আর জুয়াতে জড়িত তারা তাদের পরিবারের প্রতি আন্তরিক না। এটি নৈতিকতার অবক্ষয়। খুব সহজে এই খেলোয়াড় গুলো এসব খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। মোটা অংকের কালো টাকা অর্জন করে আবারো তাদের সূত্র ধরে জতীয় দলে ফিরে আসতে পারে।’
সাথে যোগ করে মিয়াঁদাদ আরো বলেন, ‘ ক্রিকেট এমন একটি খেলা যেটি মানুষের মাঝে খুশী বিলিয়ে দেয়। আমরা বিশ্বকাপ জিতে দেশের মানুষকে খুশী করেছি। পুরো বিশ্ব আমাদের সুনাম করেছে।’
উল্লেখ্য, পাকিস্তানে যুগে যুগে অনেক খেলোয়াড় স্পষ্ট ফিক্সিং এর সাথে জড়িত। যাদের মধ্যে মোহাম্মদ আমির আবারো জাতীয় দলে ফিরে এসেছে।
