কোয়ারেন্টিন শেষে পরিবারের কাছে সাকিব

নিউজ ডেস্ক »

বিশ্বব্যাপী মারাত্মক হারে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ছোঁয়াচে মরনঘাতী এই ভাইরাসের কারনে বেশ আতঙ্গের মাঝে দিন পার করছে মানুষজন। শরীরে প্রবেশের পর ১৪ দিন পর্যন্ত কোনো লক্ষন ছাড়াই মানুষ কাটিয়ে দিতে পারে। তাই বাধ্য হয়েই মানুষকে হতে হচ্ছে ঘরবন্দী। যাকে বলা হয় সেলফ আইসোলেশন বা কোয়ারেন্টিন। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও ছিলেন কোয়ারেন্টিনে। শেষ পর্যন্ত কোয়ারেন্টিন শেষ করে ফিরেছেন পরিবারের কাছে।

জুয়ারির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। ফলে মাঠের বাহিরে সাকিবকে সময় কাটাতে হচ্ছে। সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্ত্ররাষ্ট্রে যান। তবে করোনার ঝুঁকি এড়াতে সাকিব যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবাররে কাছে না গিয়ে কোয়ারেন্টিনে চলে যান। গত ২১ মার্চ তিনি আমেরিকা যান।

এরপর থেকেই তিনি নিজেকে হোটেলের রুমে বন্দী করে রাখেন। বাসার কাছে উইসকনসিন হোটেলে ছিলেন তিনি। কোয়ারেন্টিন পিরিয়ড শেষ করে তিনি ফিরে গেছেন পরিবাররে কাছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »