সাকিব শাওন »
করোনা ভাইরাস সংক্রমনে ক্ষতিগ্রস্থ পুরো বিশ্ববাসী। জীবন যাত্রায় পড়েছে ব্যাপক প্রভাব। মানুষের এই দুঃসময়ে পাশে এগিয়ে এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা। কেন্দ্রিয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা তাদের বেতনের একটি অংশ দান করে দিচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে। প্রায় ৫ লাখ পাউন্ড অনুদান দিচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে যার পরিমান প্রায় দাঁড়ায় ৫ কোটি ২০ লাখ টাকার বেশি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বেশ কয়েকদিন আগে জানিয়েছিল যে ক্রিকেটারদের এখনই বেতন কাটার চিন্তা নেই তাদের। কিন্তু ইসিবি কেন্দ্রিয় ক্রিকেটারদের প্রস্তাব দেন বেতন কাটার জন্য যাতে ক্রিকেটাররা রাজি হন নি। আর বোর্ড এ বিষয় নিয়ে তাদের বাধ্য করে নি।
অন্যদিকে নারী ক্রিকেটারদের বেতন কাটার প্রস্তাব করলে তারা এতে সম্মতি জানান। সেই কথা মাঠায় রেখে নারী ক্রিকেটারদের চলতি এপ্রিল মাস এবং আগামী মে ও জুন মাসের বেতনের ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।
নারী দলের অধিনায়ক হিথার নাইট বলেন, ‘ক্রিকেটারদের কাছে মনে হয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এটাই এখন সঠিক সময়। আমরা জানি যে বর্তমান পরিস্থিতি কীভাবে ক্রিকেটকে প্রভাবিত করছে আর সে জন্যই আমরা যতটা সম্ভব সাহায্য করে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করব সামনের দিন গুলোতে কীভাবে আমরা সহায়তা করতে পারি এবং কোন উপায়ে করলে ভালো হয়।’
পুরুষ ক্রিকেটারদের পক্ষ থেকে পিসিএ এক বার্তায় বলেন, ‘আগামী তিন মাসের বেতনের ক্রিকেটাররা ২০ শতাংশ অর্থের সমপরিমাণ করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য দেওয়া হবে।’
আগামী ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেট স্থগিত ঘোষনা করেছে।
