সাকিব শাওন »
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী ক্রিকেট সহ সকল খেলাধুলাই আপতত বন্ধ রয়েছে। এমন অবস্থায় সকল খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশির ভাগ সময় কাটাচ্ছেন। সেখানে ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্নের উত্তরও দিচ্ছেন ক্রিকেটাররা।
পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ যেমন নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে প্রশ্নোত্তর পর্ব খেলেন ভক্তদের সাথে। সেখানে অসিম কামার নামের একজন হাফিজকে প্রশ্ন ছুঁড়ে দেন তার চোখে বিশ্বের সেরা ৫ ব্যাটসম্যান কারা। উত্তরে মোহাম্মদ হাফিজ বলেন, ‘ব্রায়ান লারা,শচীন টেন্ডুলকার, ভিরাট কোহলি, সাইদ আনোয়ার ও এবি ডি ভিলিয়ার্স।’
এছাড়াও তার খেলা সবচেয়ে গুরুত্বপূর্ন এবং প্রিয় ম্যাচ কোনটি জানতে চাইলে হাফিজ জানান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সাথে ম্যাচটির কথা। যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তার দল পাকিস্তান।
