এজবাস্টন হচ্ছে করোনা পরীক্ষা কেন্দ্র!

কে এম আবু হুরায়রা »

করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমসিম খাচ্ছে যুক্ত রাজ্য। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত প্রায় ৩৯ হাজারের আশেপাশে এবং মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৬১১ জনে। বিপরীতে সুস্থ হয়েছেন মাত্র ২০৮ জন রোগী। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং যুবরাজ চার্লসও আক্রান্ত হয়েছিলেন এই করোনা ভাইরাসে। অবশ্য চার্লস সুস্থ হলেও বরিস জনসন আছেন চিকিৎসাধীন।

দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামটি কোভিড-১৯ পরিক্ষা কেন্দ্র হিসেবে দিতে প্রস্তুত ওয়ার্কশায়ার। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্কশায়ারের প্রধান কার্যনির্বাহী নীল স্নোবল। এ সময় নীল বলেন, ‘দেশের ক্রিকেটসহ সকল ধরনের অনুষ্ঠান আগামী ২৯’শে মে পর্যন্ত স্থগিত আছে। এ সময় আমাদের কর্মীরা বিভিন্ন কাজের সন্ধান করছে। এ সময় এই স্টেডিয়াম আমাদের সম্প্রদায়কে রক্ষা করতে ব্যবহৃত হবে। আমরা খুবই গর্বিত এমন একটি সংকটময় সময়ে এটি ব্যাবহারের জন্য দিতে পেরে।’

এমন সময়ে তাদের স্টেডিয়ামটি ব্যাবহার করতে দেয়ায় ওয়ার্কশায়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »