এবার আম্পায়ার ও স্কোরাররা আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন

কে এম আবু হুরায়রা »

করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরলেও সে আচ ক্রিকেট সংশ্লিষ্ট কারও গায়ে লাগতে দিচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের ক্রিকেটারদের বেতন কমানোর কথা হলেও বিসিবি মাঠ কর্মীদেরও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। দেশের এই সংকটময় মুহূর্তে ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়িয়ে তাদের মহানুভবতার পরিচয় দিয়েছে বিসিবি।

এর আগে পুরুষ ক্রিকেটারদের ৩০’হাজার টাকা এবং নারী ক্রিকেটারদের এক কালীন ২০’হাজার আর্থিক সহায়তার পর মাঠকর্মীদেরও দেয়া হয়েছে ৫’হাজার টাকা করে। তাই এবার আর্থিক সহায়তার আবেদন করেছেন ম্যাচ অফিসিয়ালদের সংগঠন আম্পায়ার এবং স্কোরার এ্যাসোসিয়েশন।

করোনার কারনে ঢাকা প্রিমিয়ার লিগসহ দেশের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় বেতনভুক্ত ৩০জন আম্পায়ার ব্যাতিত বাকী সকলেই আর্থিকভাবে বেশ বড় ধরনের সংকটেই পরেছেন বলার অপেক্ষা রাখেনা৷ এক সময়ের সখের আম্পায়ারিং এখন বর্তমান ক্রিকেটে রুটি-রুজির একমাত্র মাধ্যম হয়ে দাড়িয়েছে৷ অনেকের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম এ আম্পায়ারিং বা স্কোরিং। তাই ঢাকা লীগ বন্ধ হওয়ায় বেশ অনিশ্চয়তার মধ্যে এখন ম্যাচ অফিসিয়ালদের জীবন।

গতকাল আম্পায়ার এবং স্কোরারদের জন্য সহায়তার আবেদন করেছেন বাংলাদেশ আম্পায়ার এবং স্কোরার্স এ্যাসসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক সয়লাব হোসেন টুটুল জানান, ‘আম্পায়ার এবং স্কোরারদের কিছু বকেয়া বিল আছে। অতি দ্রুত তা পরিশোধ করার আবেদন জানিয়েছি৷ দেশের প্রথম শ্রেনী, দ্বিতীয় শ্রেনী এবং তৃতীয় শ্রেনীর আম্পায়াররা আশাকরি শীঘ্রই বকেয়া বিল পেয়ে যাবেন। তবে যারা দেশের সর্বোচ্চ পর্যায়ে আম্পায়ারিং বা স্কোরিং করে তাদের কথা বিশেষভাবে বিবেচনায় আনতে বলেছি। প্রিমিয়ার লীগ স্থগিত থাকায় সে সকল আম্পায়ার এবং স্কোরারদের জন্য আর্থিক অনুদানের জন্যও আবেদন করেছি। আশা করছি তাদের জন্যও বিসিবি কিছু একটা করবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »