রীম রহিম »
করোনাভাইরাস বিশ্বের প্রায় সব দেশের ছড়িয়ে পড়েছে। পুরো বিশ্বে ইতিমধ্যে ৯ লাখ মানুষের উপরে আক্রান্ত হয়েছে এই কোভিড-১৯ এ। মারা গিয়েছে ৫০ হাজার মত প্রায়। পাকিস্তানেও ব্যাতিক্রম নয়৷ সে দেশে এখন অব্দি ২ হাজারের উপর আক্রান্ত।
এই পরিস্থিতিতে সবাই আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হবে। ইতিমধ্যে পাকিস্তানে অনেকেই বড় অর্থ অনুদান দিয়েছেন। শহিদ আফ্রিদি তার ফাউন্ডেশন “শহিদ আফ্রিদি ফাউন্ডেশন ” থেকে অনেক দরিদ্র মানুষকে সাহায্য করেছেন। এবার তাদের সাথে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সারফারাজ খান।
সারফারাজ খান ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাবহৃত তার ব্যাটতি নিলামে তুলতে যাচ্চেন। ব্যাট বিক্রির পুরো অর্থ চলে যাবে পাকিস্তানের মাঠ কর্মী ও এমন ক্রিকেটারদের কাছে যারা এই পরিস্থিতিতে আর্থিক ভাবে সমস্যায় আছেন।
এই বিষয়টি নিশ্চিত করেন পাক প্যাশনের সম্পাদক সাজ সাদিক। তিনি তার টুইটারে একটি টুইট করে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লিখেন, ” সারফারাজ তার ব্যাবহৃত ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ব্যাটটি নিলামে দিয়েছেন। পাওয়া অর্থ গুলো সম্পূর্ণ চলে যাবে কোভিড-১৯ এর জন্য সমস্যায় পড়া মাঠ কর্মী ও ক্রিকেটারদের মাঝে।”
উল্লেখ এর আগে ইংলিশ ক্রিকেটার জস বাটলার ২০১৯ বিশ্বকাপ ফাইনালে তার ব্যাবহৃত জার্সি নিলামে দিয়ে দুটি হাসপাতালকে সাহায্য করে সরঞ্জাম কিনতে।
