রীম রহিম »
আসছে জুনে বাংলাদেশে আসার কথা আস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে করোনাভাইরাসের কারণে এই সিরিজ হবে কিনা তা এখনো নিশ্চিত না। তবে এসব মাথায় রাখছেন না অজি তারকা বোলার পেট কামিন্স। তিনি বাংলাদেশ সিরিজকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।
কামিন্স বলেন, ” এখনো অনেক কিছু হওয়া বাকি। সামনে কি হবে বলা যাচ্ছেনা। তবে আমরা ভাগ্যবান বলতে পারি। কারণ আমাদের হাতে টি টুয়েন্টি বিশ্বকাপের আগে আরো ৬,৭ মাস মত হাতে আছে। এর মাঝে অনেক কিছুই হতে পারে। আইপিএল, বাংলাদেশ সফর ও ইংল্যান্ড সফরে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি।”
সব কিছু এখন নির্ভর করছে করোনাভাইরাসের উপর। পুরো দুনিয়া এখন এই করোনাভাইরাস আতংকে ডুবে আছে। আইপিএল হওয়ার কথা ছিল ২৯ মার্চ কিন্তু সেটি পিছিয়ে ১৫ এপ্রিল নতুন তারিখ দেয়া হয়। তবে আইপিএল হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
আস্ট্রেলিয়ার বাংলাদেশ সিরিজ শুরু ১১ জুন চট্রগ্রামে প্রথম টেষ্ট দিয়ে। এর আগে একটি ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। সিরিজের ২য় টেষ্ট হওয়ার কথা ঢাকায়। সেটি শুরু হবে ১৯ জুন।
