স্বাস্থ্যকর্মী, প্রশাসন ও মিডিয়াকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আকবর দ্য গ্রেটের!

সাকিব শাওন »

করোনা ভাইরাস মোকাবেলায় তিন পেশাজীবী মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী। তিন পেশাজীবী মানুষের মধ্যে রয়েছেন স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং মিডিয়া কর্মী।

সম্প্রতি তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যেসব চিকিৎসকরা, প্রশাসনের লোক এবং মিডিয়ার মানুষ যারা আমাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এই মুহুর্তে আমাদের কাজ হলো ঘরে অবস্থান করা, এবং একে অন্যের জন্য দোয়া করা। শুধুমাত্র বাংলাদেশর জন্য নয়, পুরো বিশ্বের জন্য দোয়া করা। এই মহামারি অবস্থায় সবাইকে সরকারের নির্দেশনা মেনে বাসায় থাকার পরামর্শ দেন যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী। এই সময়ে আমাদের সবাইকে ধৈর্যধারণ করে বাসায় অবস্থান করতে হবে।’

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই খেলাধুলার সব ইভেন্ট স্থগিত রয়েছে। তাই এই সময় খেলোয়াড়রা সবাই ঘরে অবস্থান করছেন পরিবারের সাথে। ফিটনেস ঠিক রাখার জন্য অনেক খেলোয়াড় ঘরের ভিতরই শারীরিক ব্যায়াম করে যাচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »