মোহাম্মদ সোহেল »
বর্তমানে সবধরণের ক্রিকেট বন্ধ রয়েছে সমগ্র বিশ্বে। মাঠে ক্রিকেট না গড়ানোয় আর্থিক ক্ষতির মুখে পড়ছে ক্রিকেট বোর্ডগুলো। ক্ষতি পুষিয়ে নিতে ক্রিকেটারদের বেতন কাটার চিন্তা করছে বিশ্বের অন্যতম ধনী বোর্ডগুলোও। কিন্তু সেক্ষেত্রে সবার থেকে ভিন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের বেতনের কিছু অংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক মরগানও এই ব্যাপারে মত দিয়েছেন। এই দিকে ভারতের বিসিসিআইতেও ক্রিকেটারদের বেতন কাটার গুঞ্জন উঠেছিল। কিন্তু বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। বিসিবি। তাছাড়া বেতন কম দেওয়ার ব্যাপারে ভাবছে অস্টেলিয়া ও দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বন্ধ থাকায় যদিও বিসিবির অনেক আর্থিক ক্ষতি হচ্ছে তবুও তারা ক্রিকেটারদের বেতন কাটার কথা ভাবছেন না বলে জানিয়েছেন বিসিবির এক মুখপাত্র। তিনি জানান- “আগামী ৫-৬ বছর পর্যন্ত ক্রিকেটারদের খরচ চালিয়ে যাওয়ার সামর্থ রয়েছে বিসিবির। ক্রিকেটারদের আন্দোলনের ফলে কিছুদিন আগে নির্ধারিত হওয়া বেতনই পাবে ক্রিকেটাররা।
