সাকিব শাওন »
মাঠের ক্রিকেটে কোহলি বরাবরই নায়ক তবে তার আগ্রাসন আচরণবিধি নিয়ে রয়েছে সমালোচনার ঝড়। অনেকে আবার মনে করেন একজন অধিনায়কের এমন আচরণ যৌক্তিক। তবে কোহলি নিজে মনে করেন – ” অধিনায়ক হিসেবে আগ্রাসন নয় বরং খেলাটাকে আমার কাছে উপভোগ করার অন্যতম অস্ত্র হলো আগ্রাসী আচরণ,আমি অধিনায়ক বলেই যে আমাকে একটা আলাদা আচরণ করতে হবে এমনটা না, আমার উপভোগ করার সক্ষমতা থাকতে হবে আগে, তারপর আসবে কৌশল।”
সবারই জানা দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্সের সাথে কোহলির বন্ধুত্বের কথা। দুজনে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলছেন লম্বা সময় ধরে, ক্রিজে দুজনের বোঝাপোড়াটা অতিব অসাধারণ। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়কেই স্লেজ করতে দেখা যায় বিরাট কোহলিকে, তবে ভিলিয়ার্সের সাথে তার গড়ে ওঠা সম্পর্কের কারণে কখনোই দক্ষিণ আফ্রিকান এই তারকাকে স্লেজ করতে পারবেন না বলে জানান কোহলি।
এ প্রসঙ্গে বলেন – “আমাদের একে অপরের প্রতি সম্মান তৈরি হওয়াতে আইপিএলের অনেক ভূমিকা রয়েছে। আমি কখনোই ভিলিয়ার্সকে স্লেজিং করতে পারবোনা। আমাদের বন্ধুত্বটা সবকিছুর উর্ধ্বে দীর্ঘস্থায়ী। “
তিনি এটিও অকোপটে বলেন যে ক্রিজে থাকা অবস্থায় ডি ভিলিয়ার্সের সাথেই ব্যাট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
