আশঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

রীম রহিম »

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন অচল। একের পর এক বন্ধ হচ্ছে সব কিছু। ক্রীড়া জগতের অনেক বড় ইভেন্ট এখন স্থগিত। বাতিল হওয়ার আশঙ্কায় অনেক বড় বড় ইভেন্টও। ক্রিকেটও এর ব্যাতিক্রম না। একের পর এক স্থগিত হচ্ছে সব কিছু। বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল। স্থগিত করা হয়েছে সামনের আয়ারল্যান্ড সিরিজও। এর মধ্যে দেখা দিয়েছে নতুন শংকা। বাংলাদেশের নিউজিল্যান্ডের সফরও স্থগিত কিংবা বাতিল হতে পারে।
বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজটি মাঠে গড়ানোর কথা এই বছরের আগস্টে। বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ডের সিরিজ আছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেগুলো জুন-জুলাইয়ে হওয়ার কথা। এসব সিরিজও বাতিল হয়ে যেতে পারে।
নিউজিল্যান্ডের প্রধান বোর্ড নির্বাহী ডেভিড হোয়াইট এমনি ইংগিত দেন। তিনি বলেন, “পরিস্থিতি এখন হতাশাজনক। যারা খেলার সাথে জড়িত তাদের জন্য আরো বেশি হতাশাজনক। কিন্তু পুর বিশ্ব এখন করোনার জন্য বন্দী।”
তিনি আরো বলেন, “শুধু যে নিজেদের কথা চিন্তা করতে হবে তা না, আমাদের আশেপাশের সমাজের কথাও চিন্তা করতে হবে।নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। গ্রীষ্মের শেষে এসে এই সংকট দেখা দেয়।
যে অবস্থা দেখা যাচ্ছে তাতে সিরিজ না গড়ানোটাই স্বভাবিক। এটা বুঝতে আপনাকে আইন্সটাইন হতে হবেনা। বিশেষ করে জুন মাসে। তবে পুরো সিরিজ বাতিল হবে কিনা অথবা স্থগিত হবে কিনা তা এখন বলা মুশকিল।”
উল্লেখ্য, এমন আশংকায় আছে বাংলাদেশ আস্ট্রেলিয়া সিরিজও।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »