বেতন কমাতে আপত্তি নেই মরগানের

কে এম আবু হুরায়রা »

করোনার কারণে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডকে বেশ ক্ষতির মুখেই পরতে হচ্ছে। খেলা নেই তেমন কোন। তার উপর সব ক্রিকেটারের চড়া বেতন দিতে কিছুটা হিমসিম খাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই খেলোয়াড়দের বেতন কিছুটা কমাতে চাইছিলেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে বিষয়ে কোন আপত্তি নেই ওয়ানডে অধিনায়ক মরগানের। দলের বা বোর্ডের উন্নতির জন্য যেকোনো কিছু করতে রাজি আয়ারল্যান্ডের বংশদ্ভূত এই ইংলিশ ক্রিকেটার। তবে এর আনুষ্ঠানিক কোন প্রস্তাব এখনো আসেনি বলে জানিয়েছেন মরগান।

এর আগে ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন ইসিবি’র প্রধান নির্বাহী টম হ্যারিসন, ইংল্যান্ডের ক্রিকেটারদের সংস্থা প্রফেশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (পিসিএ) এর প্রধান নির্বাহী টনি আইরিশকে এক বার্তায় জানিয়েছেন আপাতত এই সংকটময় সময়ে ইসিবি খেলোয়াড়দেন বেতনের ২০ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ভাবছেন৷

তবে মরগান সাফ জানিয়ে দিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। কোন প্রস্তাব পাননি। তবে প্রস্তাব পেলে কোন আপত্তি নেই তার। মরগান বলেন, ‘এখন আমরা এমন এক পরিস্থিতিতে আছি যেখানে কারও কাছেই উত্তর নেই যে এর প্রভাব ক্রিকেটে কতটা ভয়ংকর হবে। আমি সবকিছুর জন্য দরজা খোলা রেখেছি। আমি জানি যে ক্রিকেটের সবাই খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাকে যে যায়গায় দরকার এবং আমার দ্বারা যা সম্ভব আমি তা করতে প্রস্তুত আছি। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »