রীম রহিম »
করোনাভাইরাস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে যথেষ্ট। বাংলাদেশে ইতিমধ্যে ৫০ জনের উপরে করোনা রোগী সনাক্ত করা গিয়েছে। মারা গেছেন ৬ জন।
কিছুদিন আগে সাকিব আল হাসান একটি ফাউন্ডেশন তৈরি করেন। যার নাম দেয়া হয় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। কিছুদিন আগে দরিদ্রদের পাশে দাঁডিয়েছিল সাকিব আল হাসানের এই ফাউন্ডেশনটি। এবার এই ফাউন্ডেশন থেকে দেয়া হবে করোনাভাইরাস শনাক্তের কীট।
সাকিবের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছে কনফিডেন্স গ্রুপ। কনফিডেন্স গ্রুপ সাকিবের ফাউন্ডেশনে ২০ লাখ টাকার একটি বড় অনুদান দেন। আর এই অর্থের মাধ্যমে কীট দেয়া হবে বিভিন্ন ল্যাবে।
সাকিব আল হাসান এই ব্যাপারে জানান, ‘আমি খুব গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি কনফিডেন্স গ্রুপ ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর সাথে যুক্ত হয়ে ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সাহায্য করেছে। আমরা এই ফান্ড থেকে পাওয়া অর্থ দিয়ে কিছু হাসপাতাল ও মেডিকেল ইন্সটিটিউটকে করোনা টেস্টিং কিটের ব্যাবস্থা করে দেবো।’
তিনি কনফিডেন্স গ্রুপকে তার ফাউন্ডেশনের পাশে থাকার জন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ‘আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টায় আরো কাজ করার ইচ্ছে প্রকাশ করছি।’
সাকিবের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন দ্যা ডেইলি স্টার, সেবা ও সমকাল।
এর আগে আরেক ক্রিকেটার মাশরাফি নিজের এলাকায় ৫০০ পিপিই সরবরাহ দেন।
