মোহাম্মদ সোহেল »
বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, জমজমাট ঘরোয়া ১ম শ্রেনীর ক্রিকেট আসর ইংল্যান্ড এবং ওয়েলসের ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ’। বিশ্বের প্রায় সকল নামি-দামি ক্রিকেটার এই আসরে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। ১৭০৯ সালে আন্ত-কাউন্টি হিসেবে যাত্রা শুরু ১ম বারের মত বাধাগ্রস্থ হয়েছিল নেপোলিয়নের যুদ্ধে।
এরপর ১৮৯০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কাউন্টি চ্যাম্পিয়নশিপ নামে। ১৩০ বছরের ইতিহাসে মাত্র ৩য় বারের বাধাগ্রস্থ হল এই জনপ্রিয় আসর। এর আগে দুইটি বিশ্বযুদ্ধের সময় বন্ধ ছিল কাউন্টি ক্রিকেট।
এপ্রিল-জুনের সামার মৌসুম ইংল্যান্ডের ক্রিকেটের জন্য আদর্শ। এই সময়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে প্রচুর খেলা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাসের কড়াল গ্রাসে পুরো বিশ্ব যেখানে স্তম্ভিত, সেখানে ক্রিকেট মাঠে গড়ানোর কোন সুযোগ নেই।
অর্থাৎ ১২ এপ্রিল থেকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ, ২৮ মে থেকে টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ১০০ বলের আসর ‘দ্যা হান্ড্রেড’ সহ সব ধরনের ঘরোয়া ক্রিকেট স্থগিত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসিবি।
