নিজের ২ বছরের বেতন দান করলেন গম্ভীর

রীম রহিম »

ভারতের সাবেক বামহাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর। বর্তমানে সংসদ সদস্য। তিনি এবার তার ২ বছরের বেতন দান করে দিয়েছেন প্রধানমন্ত্রীর গড়া রিলিফ ফান্ডে।

করোনাভাইরাস অন্য দেশের মত ছড়িয়ে পড়েছে ভারতেও। এর সংক্রমণ ঠেকাতে পুরো ভারত জুড়ে ২১ দিনের লকডাউন করে দেয়া হয়। কেন্দ্রীয় সরকার গঠন করে রিলিফ ফান্ড।

এই রিলিফ ফান্ডে ইতিমধ্যে অনেক সেলেব্রিটি ও প্রভাবশালী ব্যাক্তি অনেক বড় অংকের অনুদান দিয়েছেন। ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর এখন সরকারের অংশ। তিনি এখন পূর্ব দিল্লির লোক সবা সদস্য। তিনি তার ২ বছরের বেতন অনুদান দেয়ার ঘোষণা দেন।

গম্ভীর তার অফিশিয়াল টুইটার একাউন্টে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেন, ‘মানুষ বলে তার দেশ তার জন্য কি করতে পারে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে তুমি দেশের জন্য কি করতে পারো। আমি আমার ২ বছরের বেতন পিএম কেয়ারস ফান্ডে অনুদান দিচ্ছি।আপনাদেরও উচিত সামনে এগিয় আসা।’

তিনি তার এই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বিজেপি দিল্লিকে ট্যাগ করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »