এবার অসহায়দের পাশে দাঁড়ালেন এনামুল হক বিজয়

রাকিব হাসান খান »

কোভিড-১৯ এর ভয়াল থাবায় বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন ৬ জন। এছাড়াও করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও অনেকেই। এমতাবস্থায় দেশে লকডাউনের অবস্থা বিরাজ করছে। নির্দিষ্ট কিছু সংখ্যক দোকানপাট ও গাড়ি ঘোড়া ছাড়া বাকি সব রাখা হয়েছে বন্ধ। মানুষের বাড়ি থেকে বের হওয়ার প্রতিও অনুৎসাহিত করা হচ্ছে এবং অপ্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আবার ঘরে ফিরিয়ে দিচ্ছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এককভাবে অসহায় মানুষদের পারে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার আনামুল হক বিজয়।

দেশের এই অবস্থায় দিনমজুরেরা পড়েছেন সবচেয়ে বড় কষ্টে। দিন এনে দিন খাওয়া এই মানুষগুলোকে এখন অনাহারে দিনযাপন করতে হচ্ছে। তাইতো মানবিক তাগিদে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন বিত্তবানেরা।

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার বিজয় যদিও এখন জাতীয় দলের বাইরে আছেন, তবে তিনিও তামিম-লিটনদের মতো দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবানসহ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অসহায় মানুষদের মাঝে বিতরণ করছেন তাদের জীবনযাত্রায় স্বাভাবিকতা ধরে রাখে।

এছাড়া লিটন দাস, মোসাদ্দেক হোসেনরা, সাব্বির রহমান, অলক কাপালি , রুবেল হোসেন দেশ সেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক ও ক্রিকেট প্রেমি জসিম উদ্দিনও ব্যক্তিগতভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

ম্যাশরাফি ১২০০ অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে। সাকিব আল হাসান তার ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করছেন। জাতীয় দল ও প্রথম শ্রেণির বেতনভুক্ত ক্রিকেটাররা নিজ নিজ বেতনের অর্ধেক করোনা মোকাবেলায় ব্যয় করার জন্য প্রদান করছেন।
তাছাড়াও সাবেক ক্রিকেটাররাও নিজস্ব তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।

তাছাড়া ও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, ‘সবাই চেষ্টা করুন মহামারীর মধ্যে খেটে খাওয়া মানুষ ও দিন মজুরদের সাহায্য করতে। আপনার আমার সামান্য সহযোগিতা হতে পারে তাদের জন্যে অনেক কিছু। তারা হয় তো অসুখের ভয় করে না, ভয় করে না খেতে পেরে মারা যাওয়ার।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »