সাকিব শাওন »
করোনার ভাইরাসের কারণে থমকে গেছে দেশের ক্রীড়াঙ্গন। মাঠে খেলা না হওয়াই বন্ধ হয়ে গিয়েছে মাঠ কর্মীদের আয়। খেলা কবে নাগাদ মাঠে ফিরবে তার নেই কোনো ইয়াত্তা। ফলে মানবেতর সময়ের মধ্যে দিন পার করছে মাঠ-কর্মীরা।
তাইতো তাদের এই দুর্দিনে এগিয়ে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো স্টার্ফ ও মাঠকর্মীদের আর্থিক অনুদান দিতে যাচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার (১ এপ্রিল) দেশের শীর্ষস্থানীয় দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান বলেন, ‘প্রথমে ছেলেদের দিয়েছি এরপর মেয়েদের ও দিলাম। এখন যেসব স্বল্প আয়ের স্টাফ আছে, মাঠকর্মী, স্কোরার থেকে শুরু করে বাকি যারা আছে, তাদের ও আর্থিক সহায়তা দেওয়া হবে। একটা তালিকা করা হচ্ছে দ্রুতই জেনে যাবেন কারা পাবেন অনুদান। ‘
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের সবদেশেই সকল ধরণের খেলা স্থগিত রয়েছে। এ কারণে খেলোয়াড় থেকে শুরু করে সকল মাঠের কর্মীরাও রয়েছেন মাঠের বাইরে। আর এই সুযোগে সব দেশের খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সাথে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই কিভাবে নিজেকে উন্নতি করা যায় সেই কাজ করে যাচ্ছেন সাথে ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম ও করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি,ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন তারা।
