সাকিবকে অনুসরণ করে এবার ভক্তদের “দ্যা সাকিব সেভেন্টিফাইভ ফ্যান ফাউন্ডেশন!

মারুফ ইসলাম ইফতি »

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কয়েকদিন আগে “দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনের” প্রতিষ্ঠা করেন।সাকিবের এই ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে করোনায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবার গুলোকে সাহায্যের কার্যক্রম চলছে সারাদেশব্যাপী।এবার বিশ্বসেরা অলরাউন্ডারের দেখানো পথে হেটেছে তার ভক্তরাও।সাকিবের দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশনকে অনুসরণ করে এবার তার ভক্তকূল প্রতিষ্ঠা করেছে “দ্যা সাকিব সেভেন্টিফাইভ ফ্যান ফাউন্ডেশন

সাকিব আল হাসানের ক্ষুদে ভক্ত হৃদয় আহমেদের উদ্যোগে গত ২৮ই মার্চ প্রতিষ্ঠিত হয় দ্যা সাকিব সেভেন্টিফাইভ ফ্যান ফাউন্ডেশনের।বাইশ গজে সাকিব আল হাসান যেভাবে দুর্বার গতিতে ছুটে চলেন, অনুরূপভাবে সাকিব ভক্তদের এই ফাউন্ডেশনও আত্ম মানবতার সেবায় প্রতিষ্ঠার পর থেকে করোনায় চরম বিপর্যয়ে থাকা সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে, ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।প্রতিষ্ঠার এক সাপ্তাহ পার হওয়ার আগেই দ্যা সাকিব সেভেন্টিফাইভ ফ্যান ফাউন্ডেশন দুই ধাপে করোনার প্রভাবে চরম বিপর্যয়ে দিন কাটানো ১৩০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এক সাপ্তাহের খাদ্যসামগ্রী বিতরন করেছেন।এছাড়া করোনা মোকাবেলায় প্রায় ১৩ টি মসজিদে জীবাণুনাশক স্প্রে করেছে এই নবাগত ফাউন্ডেশনটি।

মহৎ এই উদ্যোগ ও আগামীর পরিকল্পনা নিয়ে দ্যা সাকিব সেভেন্টিফাইভ ফ্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হৃদয় আহমেদের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে জানানঃ আমি যখন থেকে “সাকিব আল হাসান” কে চিনতে শিখেছি ঠিক তখন থেকে সাকিব আল হাসানকে নিজের আইডল মেনে তাকে অনুসরণ করি। করোনা মোকাবেলায় সাহায্য করতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সাকিব আল হাসান যখন একটা উদ্যোগ নিলেন “দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন” করার, সেটা দেখে আমিও তখন চিন্তা করি আমিও সাকিব আল হাসানকে অনুসরণ করে করোনা মোকাবেলায় গরীব অসহায়দের সাহায্য করবো এবং ওদের এই দুঃসময়ে ওদের পাশে দাঁড়াবো।আর তাই সাকিব ভাইয়ের ফাউন্ডেশনকে অনুসরণ করেই মূলত দা সাকিব 75 ফ্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করলাম।ফাউন্ডেশন টা খোলার পরের দিনই আমি ফাউন্ডেশনের হয়ে নিজ উদ্যোগে ৩০ টি অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য বিতরণ করি।তার কিছু দিন পর আবার নিজ উদ্যোগেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় আরো ১০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করি।তার পাশাপাশি করোনা মোকাবেলায় আমাদের ফাউন্ডেশন উদ্যোগে ফাউন্ডেশনের আরেকজন সদস্য আবদুর রহমানের সহযোগীতায় আব্দুর রহমানের নিজ এলাকা লক্ষ্মীপুরের তেরোটি ইউনিটের মোট ১৩ টি মসজিদ এবং বিভিন্ন বাজারে ফাউন্ডেশন এর পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে প্রদান করা হয়।সবমিলিয়ে গত ৫ দিনের পথচলায় এখন পর্যন্ত পুরোপুরি ১৩০ টি পরিবারকে এক সপ্তাহের খাদ্য বিতরণ এবং ১৩ টি মসজিদে জীবাণুনাশক স্প্রে প্রদান করা সম্পন্ন হয় এই ফাউন্ডেশন উদ্যোগেই।

এছাড়া হৃদয় আহমেদ আরো যোগ করেন:
এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের হয়ে কাজ করছি আমরা ৪ জন ( হৃদয়,আব্দুর রহমান,নাসির,জিসান)। ফাউন্ডেশনে কার্যক্রম সারা বছর এইভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করার জন্য আরো কিছু সদস্যের প্রয়োজন আমাদের।এই মুহুর্তে আমাদের সামনের পরিকল্পনা হচ্ছে আরো ১০০ টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা।আমরা এইবার চেষ্টা করবো ঢাকায় বিভিন্ন এলাকায় গুলোতেও দেওয়ার।এর পাশাপাশি ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদগুলোতে জীবাণুনাশক স্প্রে প্রদান করবো আমরা।আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।আমাদের এই পথচলায় আমাদের পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের প্রতি।আমাদের ফাউন্ডেশন এর মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষদের পাশে থাকা তাদের সব সময় সবধরনেরর পরিস্থিতিতে সাহায্য করা। শুধু করোনা মোকাবেলায় সাহায্য নয় আমরা সুবিধাবঞ্চিত ও পথশিশু মানুষদের সাথে থাকতে চেষ্টা করবো সবসময়।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই দামী কথাটির প্রকৃত রূপ আবারো ফুটে উঠেছে সাকিব আল হাসানের এই আদর্শ ক্ষুদে সৈনিকদের এই মহৎ উদ্যোগে।মানবতার কল্যানে এইভাবে ঘরে ঘরে তৈরি হোক হৃদয়,রহমান,নাসির ও জিসানদের মতো ক্ষুদে যোদ্ধাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »