ফ্রি অনলাইন কোর্স চালু করলেন সেই বিখ্যাত স্টনিয়ার

রীম রহিম »

বর্তমান সময়ে করোনা ভাইরাসের দাপটে থমকে আছে পুরো বিশ্ব। প্রায় সব কিছুই অচল। বাদ যায়নি ক্রিকেটও। খেলোয়াড়রা অনুশীলন করতে পারছেনা। যেতে পারছেনা মাঠে। কোচিং স্টাফরাও এখন ঘর বন্দি। ঘরে বসে যে যার মত মন ও শরীরকে চাঙা রাখার চেষ্টা করছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়েরও অনলাইলে প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রিতে।

তিনি কাজটি করছেন তা ইন্সটাগ্রামের একাউন্টের মাধ্যমে। স্টনিয়ারের এই অনলাইন ক্লাসে যোগ দিয়েছেন নিউইয়র্ক, সিডনি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও বাংলাদেশের মানুষ। তারা স্টনিয়ার থেকে পেশাধারিত্বের সাথে শিখে নিচ্ছেন নিজেকে ফিট রাখার কৌশল।

স্টনিয়ার এই ব্যাপারে বলেন,” ক্রিকেটাররা এখন নিজ নিজ ঘরে আছে। তারা এখন আইসোলেটেড। ক্রিকেট স্টাফরাও একি। আমি আমার ইন্সটাগ্রামে প্রতি সপ্তাহে লাইভ ওয়ার্কআউট করছি। মানুষ এগুলো দেখছে আর আপডেট পাচ্ছে। এই সময় শারীরিক ভাবে আর মানসিক ভাবে শক্ত আর ফিট থাকা প্রয়োজন। তাহলে শরীর ও মন দুটই সতেজ থাকবে। এই মুহুর্তে আমার লাইভ সুইজারল্যান্ড, ফ্রান্স, নিউইয়র্ক, সিডনি ও বাংলাদেশের অনেক মানুষ দেখছে। তারা এগুলো শিখছে।”

সেই সাথে যোগ করেন তিনি, “এখানে সবাই আমন্ত্রিত। এটি একটি ফ্রি কোর্স। আমি এটা উপভোগ করছি। এই কোয়ারান্টাইন সময়ে এর বিকল্প আর কিছু নেই”,

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »