না ফেরার দেশে “ডাকওয়ার্থ-লুইস” পদ্ধতির জনক টনি লুইস

মোহাম্মদ সোহেল »

ক্রিকেট খেলার মাঝে বৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বৃষ্টির জন্য কিছু সময় খেলা বন্ধ থাকলে এবং পূণরায় খেলা চালু হলে সেই ম্যাচ একটি নির্দিষ্ট নিয়মের ভিতর শেষ করতে হয়। তাতে ম্যাচটির আকর্ষণ আরো বেড়ে যায়। আর সেই পদ্ধতির নাম ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি বা ডিএল মেথড।

এই পদ্ধতির দুই জনক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইসের নামানুসারে এই পদ্ধতির নামকরণ করা হয় ডার্কওয়ার্থ লুইস। এই অতি কার্যকরী নিয়মের অন্যতম জনক টনি লুইস সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বড় ভাই ফ্রাঙ্ক ডাকওয়ার্থ সাথে মিলিত ভাবে অসাধারণ এক নিয়ম বের করেন যা সর্বপ্রথম ১৯৯৬-১৯৯৭ মৌসুমে সালে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের একটি বৃষ্টিবিঘ্নত ম্যাচে প্রয়োগ হয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০০১ সালে এই নিয়মের স্বীকৃতি দান করে।

 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের মোড় পাল্টে দেওয়া ১৯৯৭ এর আইসিসি  ট্রফি জয়ের ম্যাচ এবং দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় খেতাব অনুর্ধ-১৯ এর ম্যাচ ও সমাপ্ত হয় এই নিয়মে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »