তহবিল গড়তে মাথা ন্যাড়া করলেন বিলিংস!

মারুফ ইসলাম ইফতি »

সারা বিশ্বে এই মুহুর্তে নয় লাখের বেশি মানুষ অভিশপ্ত করোনাভাইরাসে আক্রান্ত।করোনা মোকাবেলায় নিজেদের সাধ্যানুযায়ী এগিয়ে আসছেন সবাই।ক্রিকেটাঙ্গনের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার ইতিমধ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়েছেন করোনা মোকাবেলায়।এবার এই তালিকায় নিজেকে যোগ করলেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস।করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এক চ্যারিটি সংস্থার প্রচারে নিজের মাথার চুল কেটে ন্যাড়া হয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।

  • অভিশপ্ত এই করোনাভাইরাস ইতিমধ্যে তার বিষাক্ত ছোবলে প্রান কেড়ে নিয়েছে ৪৭ হাজারেরও বেশি মানুষের।এই মুহুর্তে সারাবিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ৯ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী।

করোনার ভয়ঙ্কর প্রভাবে সারাবিশ্বব্যাপী কোথাও চিকিৎসা,কোথাও চিকিৎসা সরঞ্জাম, কোথাও মেডিসিন কিংবা কোথাও খাবারের অভাবে ভুগছে সাধারন মানুষ।
যার ফলে মানবতার তাগিদে নিজ নিজ অবস্থান হতে এগিয়ে আসছেন অনেকে।সেই ধারাবাহিকতায় এবার একটি চ্যারিটি সাথে নিজেকে যুক্ত করে অর্থ সংগ্রহের এই কাজে নিজেকে যুক্ত করলেন বিলিংস।মুলত একটি চ্যারিটি সংস্থা অর্থ সংগ্রহের জন্য হেড সেভ ইনিস্টাগ্রাম ক্যাম্পেইন করে আর তাদের সাথে নিজেকে যুক্ত করে করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসায় সাহায্য করতে নিজের চুল বিসর্জন দিয়েছেন বিলিংস।মাথা ন্যাড়া করে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের সতির্থদেরও এই মহৎ কাজে অংশ নেওয়ার আহবান জানান এই ইংলিশ ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »