আইপিএলের অর্থ পাবেন না কোন ক্রিকেটার

রীম রহিম »

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। এর পেছনে মূল কারণ হিসেবে প্রযুক্তি আর জনপ্রিয়তা যেমন কাজ করে তেমনি মোটা অর্থও একটি বড় ভূমিকা পালন করে।

এবার মরণঘাতি করোনাভাইরাসের প্রভাব পড়েছে আইপিএলে। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের পরবর্তীতে ১৫ এপ্রিল শুরুর ঘোষণা দেয়া হয়। কিন্তু ভারতের সরকার পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করে। ফলে আইপিএল মাঠে গড়ানো নিয়ে দেখে গিয়েছে সংশয়। শেষ ভরসা এখন একটাই, যদি আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে না হলে এবছর আর হচ্ছে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসর।

এদিকে আইপিএল মাঠে না গড়ালে খেলোয়াড়রা টাকা পাবেন কি না এ ব্যাপারে বিসিসিআইয়ের একজন সিনিয়র অফিশিয়াল গণমাধ্যমকে বলেন, ‘আইপিএলের নিয়ম হচ্ছে ১৫% অর্থ আইপিএলে শুরু হওয়ার আগে দিয়ে দেয়া হয়। আরো ৬৫% টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় দেয়া হয়। আর বাকি ২০% আইপিএল শেষে একটি নির্ধারিত সময়ের মধ্যে দেয়া হয়। তবে এ বছর আইপিএল মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কাজেই এখনই কাউকে টাকা দেয়া হবে না।’

এক একটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বেতন হয় প্রায় ৭৫ কোটি থেকে ৮০ কোটির উপরে হয়ে থাকে। বিসিসিআই অফিশিয়াল এ ব্যাপারে আরো বলেন, ‘ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বেতনের অর্থ প্রায় ৭৫ থেকে ৮০ কোটি হয়ে থাকে। কোনো খেলা ই যদি না হয় আমরা এই অর্থ কিভাবে দেবো!’

উল্লেখ্য, লা লিগা,বুন্দেসলিগা ইংলিশ প্রিমিয়ার লিগ ইত্যাদি লিগে খেলায়াড়দের বেতন কেটে রাখা হচ্ছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »