সাকিব শাওন »
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যানদের হার্টবিটে কাঁপন ধরিয়ে দেওয়া সাবেক পেসার ওয়াসিম আকরাম পাকিস্তান প্রধানমন্ত্রীর তহবিলে ‘এক মিলিয়ন’ পাকিস্তানি রুপি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবেলার জন্য।
পাকিস্তানের এক গণমাধ্যমে ওয়াসিম আকরাম জানিয়েছেন এই দুর্দিনের পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে, গরিব অসহায়দের অর্থ দিয়ে সাহায্য করতে হবে তাহলে তারা সুন্দর ভাবে কঠিন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। একইসাথে সবাইকে ঘরে থাকার অনুরোধ ও করেন।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা সবাই মিলে ‘পাঁচ মিলিয়ন’ পাকিস্তানি রুপি অনুদান দিয়েছিল। এছাড়া পিসিবি বোর্ডের কর্তারাও এগিয়ে এসেছেন এই মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায়। করোনা ভাইরাসের কারণে দেশটিতে আপতত সব ধরণের খেলা স্থগিত রয়েছে। এছাড়া দেশটির জনপ্রিয় ঘরোয়া লীগ ও এই সংক্রামণের কারণে স্থগিত হয়ে যায়।
