২’হাজার কেজি চাল দান করলেন সৌরভ গাঙ্গুলি

কে এম আবু হুরায়রা »

ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলায় হাওড়ার বিখ্যাত মন্দির স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বালুড় মঠে অভাবীদের জন্য ২’হাজার কেজি চাল দান করেন ভারতীয় সাবেক অধিনায়ক বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনা মোকাবেলায় পুরো ভারত জুড়েই চলছে ২১ দিনের লক ডাউন। দিন-মজুর বা শ্রমিকদের এই লক ডাউনে সমস্যা হচ্ছে বেশ। পেটের দায়ে তাদের ঘরে থাকাটা কষ্টকর হয়ে উঠেছে৷ সে জন্য সেই সকল অভাবী মানুষদের জন্যই গতকাল (১’ই এপ্রিল) ২১ দিনের লকডাউনের ৭ম দিনে এই দান করেন সৌরভ গাঙ্গুলি। গতকাল (১’ই এপ্রিল) সন্ধায় এক টুইট বার্তায় সৌরভ গাঙ্গুলি লেখেন, ‘২৫ বছর পর বালুড় মঠে ভ্রমণ। এবং ২’হাজার কেজি চাল তুলে দিয়েছি অভাবীদের জন্য।’

এ ছাড়াও এর আগে ভারতের লক ডাউনের পর পরই ৫০ লক্ষ টাকার চাল তুলে দিয়েছের রাজ্য সরকারের হাতে৷ সৌরভ গাঙ্গুলি এবং লাল বাবা রাইসের সম্মিলিত উদ্দ্যগে এ চাল তুলে দিয়েছিলেন মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের হাতে৷ এছাড়াও তার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপতকালীন তহবিলে ৫১ কোটি টাকা দান করেন করোনা ভাইরাস মোকাবিলার জন্য।

ক্রিকেটের মাঠে বারংবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন দলকে। বিপর্যয়ে সৌরভ গাঙ্গুলি শুধু বাংলার নয় পুরো ভারতের জন্য একটি ছায়ার মতো৷ ফিক্সিং জর্জরিত ভারতীয় দলকে টেনে তুলেছিলেন সৌরভ। বর্তমানেও করোনার ভয়াল থাবা থেকে ভারতকে রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রিন্স অব কোলকাতা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »